দুই দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
এক দশক পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন। এর আগে ২০১২ সালে হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দারের এ সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আলোচনায় থাকবে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংযুক্তি ও মানুষের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু।
রোববার ইসহাক দার বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। একই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :