ইতালির মেস্ত্রে শহরে কয়েকজনের হাতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তাঁকে ঘিরে ধরে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁর মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।
বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণের চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বাঁধন।
এ ঘটনায় অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ইতোমধ্যে অভিযুক্ত কয়েকজনের পরিচয় শনাক্ত হয়েছে বলেও জানা গেছে।
আপনার মতামত লিখুন :