চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। আজ দুপুরে নিজ বাসায় বাথরুমে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
ফরিদগঞ্জে পৈতৃক বাড়ি
মুহম্মদ শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তাঁর বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।
শিক্ষাজীবনের শুরুতে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
সাংবাদিকতা ও রাজনীতিতে যুক্ত থেকে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ফরিদগঞ্জের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :