দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোন বিভাগে কত রোগী ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ২৯৪ জন। এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২৫০ জন এবং বরিশাল বিভাগে ২৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগ ও এলাকাভিত্তিক নতুন রোগী ভর্তির সংখ্যা হলো—
চট্টগ্রাম বিভাগ: ২৯৪ জন
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৫০ জন
বরিশাল বিভাগ: ২৩১ জন
খুলনা বিভাগ: ২০৬ জন
রাজশাহী বিভাগ: ১৬২ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৪৬ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১১১ জন
ময়মনসিংহ বিভাগ: ৬০ জন
রংপুর বিভাগ: ৪৪ জন
সিলেট বিভাগ: ৮ জন
আপনার মতামত লিখুন :