গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস কারখানার কার্টন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট পাঠানো হয়।
তিনি জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি কারখানার গুদামে থাকা মালামালের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :