কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর, ম্যানেজার সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আগে আটক ম্যানেজার সুমনকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার রাতে উখিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
ওসি জানান, মামলায় গ্রেপ্তার দেখানো ম্যানেজার সুমনকে রোববার আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে মামলায় কারা কারা আসামি হয়েছেন, তা পরে জানানো হবে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
এদিকে, রিসোর্টে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।
তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং সম্ভাব্য দায় নির্ধারণের বিষয়গুলো সামনে আসবে বলে আশা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের জন্য কারও দায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :