ফ্রান্সে ‘বাংলাদেশ প্রেসক্লাব’-এর নবযাত্রা: সভাপতি শাহ সুহেল, সম্পাদক আশিক


নিপু বড়ুয়া, প্যারিস, ফ্রান্স প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

​বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’। গত বৃহস্পতিবার দুপুরে প্যারিসের এক মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

​সংগঠনের পক্ষ থেকে কমিটির নাম উন্মোচন করেন ইকবাল মোহাম্মদ জাফর। এতে শাহ সুহেল আহমদ সভাপতি এবং আশিক আহমেদ উল্লাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​নবগঠিত কমিটির তালিকা:
​সহ-সভাপতি: জান-ই-আলম,​ যুগ্ম সাধারণ সম্পাদক: আবু বাকার আল আমিন,​কোষাধ্যক্ষ: সাইফুল ইসলাম রনি, ​প্রচার সম্পাদক: তানভীর তালুকদার, ​ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নিপু বড়ুয়া, ​দপ্তর সম্পাদক: মোহাম্মদ কায়সার আহমেদ, ​কার্যনির্বাহী সদস্য: বাদল পাল, ইকবাল মোহাম্মদ জাফর ও সাহাদ উদ্দিন, ​দায়িত্ব গ্রহণের পর সংগঠনের নেতৃবৃন্দ জানান, ফ্রান্সে কর্মরত সংবাদকর্মীদের পেশাগত অধিকার রক্ষা, নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান বজায় রাখাই হবে প্রেস ক্লাবের মূল লক্ষ্য। এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তোলা এবং প্রবাসীদের সুখ-দুঃখ ও সাফল্যের সংবাদ আরও জোরালোভাবে তুলে ধরতে কাজ করবে এই সংগঠন।