প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:১৮ অপরাহ্ন

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।

বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিদিশা সিদ্দিকের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া। তিনি জানান, হাইকোর্টের জামিন আদেশের ফলে বিদিশার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের পর জামিন চেয়ে আবেদন করেছিলেন তিনি।

এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।