জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ মঙ্গলবার দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর বিশ্বের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী পর্বের পাশাপাশি ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেখানে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছরে অধিবেশনের কার্যক্রম পরিচালনা ও অগ্রাধিকার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা রয়েছে।
শপথ নেওয়ার পর বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
এই দায়িত্বের মধ্য দিয়ে আন্তর্জাতিক বহুপাক্ষিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চে বাংলাদেশের নেতৃত্ব আরও দৃশ্যমান হবে।
আপনার মতামত লিখুন :