দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এসব মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গে ৭৯৫ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩০ জনে। একই সময়ে ৯৭২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন।
আপনার মতামত লিখুন :