বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব সরকার। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা ব্যয়ের জন্য অর্থ কেটে নেওয়া হয়েছিল। সেই অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজযাত্রীদের বিমাবহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের অবহিত করেন।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ মোট ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। পরবর্তী সময়ে সৌদি সরকার ওই অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে।
মন্ত্রী আরও জানান, ফেরত পাওয়া অর্থ শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :