দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর ফলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। তবে ওই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
দুর্গাপূজায় অনুদান ৫ কোটি টাকা
এদিকে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ কোটি টাকা অনুদান চেয়েছিল। তবে ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্গাপূজার কবে কোন দিন
এ বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
আপনার মতামত লিখুন :