মালয়েশিয়ায় ১০ লাখ রিঙ্গিত ঘুষ ও মানবপাচার চক্র: বাংলাদেশি মূলহোতা মোবারক হোসেনসহ ৫ জনের রিমান্ড এবং নেপথ্যের চাঞ্চল্যকর জালিয়াতি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় প্রবাসীদের দুর্নাম, হয়রানি এবং বিদেশি শ্রমিকদের অবৈধভাবে জিম্মি করে অর্থ আদায়ের এক চাঞ্চল্যকর মানবপাচার ও দুর্নীতি চক্রের সন্ধান পাওয়া গেছে। আইন প্রয়োগকারী সংস্থার অভিযান ও আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা দেওয়ার নামে প্রায় ১০ লাখ মালয়েশীয় রিঙ্গিত (RM) ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগে দুই ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ মোট পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (MACC)-এর বরাত দিয়ে ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ (FMT)-র একটি প্রতিবেদন এবং সংগৃহীত তথ্যে এই জালিয়াতির চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে।

​সংগৃহীত জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী এই মানবপাচার ও ঘুষ চক্রের মূলহোতা হলেন মো: মোবারক হোসেন, পিতা: হাজী ফরিদ আহমেদ, মাতা: মোসা: মনোয়ারা বেগম, জন্ম তারিখ: ০১ অক্টোবর ১৯৭২, জন্মস্থান: কুমিল্লা এবং তাঁর স্থায়ী ঠিকানা ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। এই চক্রের মূলহোতা মোবারক হোসেন অত্যন্ত সুচতুর প্রকৃতির ব্যক্তি। আপাতদৃষ্টিতে তাঁর সাধারণ ও হুজুরসুলভ লেবাস দেখে বোঝার কোনো উপায় থাকে না যে, পর্দার আড়ালে তিনি কত বড় অপরাধের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে নানা কৌশলে টার্গেট করে আটকে রাখা, জিম্মি করা এবং বিভিন্ন উপায়ে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছিল তাঁর প্রধান পেশা।

​এই চক্রের অপকর্মের সবচেয়ে বড় দিক হলো কোটা জালিয়াতি ও মানবপাচার সিন্ডিকেট পরিচালনা করা। মালয়েশিয়ায় একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে লোক নেওয়ার বৈধ কোটা রয়েছে মাত্র ৩০০ জন। অথচ এই চক্রটি ভুয়া বা দুই নম্বর ভিসা পারমিট তৈরি করে প্রায় ১০০০ কর্মী অবৈধভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার ব্যবস্থা করে থাকে। এভাবে কোটা জালিয়াতির মাধ্যমে অবৈধ কর্মী সরবরাহ করে চক্রের মূলহোতা মোবারক হোসেন বিশাল সম্পদের মালিক বনে গেছেন। আর এই প্রক্রিয়ায় যুক্ত হওয়াই প্রবাসীদের বড় অংশের দুর্নাম ও বিপদের মূল কারণ।

​এমসিসি এবং প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, অভিযুক্ত এই চক্রটি সুপরিকল্পিতভাবে ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশ হয়ে লোক পাচার করে মালয়েশিয়ায় নিয়ে আসছে। ইমিগ্রেশনের হাতে অবৈধ কর্মীরা ধরা পড়ার পর সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়া এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের ঘুষ খাইয়ে পুনরায় তাদের ছাড়িয়ে এনে আবার রিমান্ডে নেওয়ার মতো অভিনব ও ঝুঁকিপূর্ণ কারসাজি চালিয়ে আসত এই চক্রটি। ২০১৮ থেকে ২০২৫ সালের দীর্ঘ সময়ে অনলাইন মানি ট্রান্সফারের মাধ্যমে মোট ৪৪টি লেনদেনে প্রায় ১০ লাখ রিঙ্গিত ঘুষ হিসেবে হাতবদল হয়েছিল।

​মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (MACC) জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে এবং তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। সাম্প্রতিক এই অভিযানে সেলাঙ্গর ও জোহর রাজ্য থেকে তাঁদের আটক করা হয়। চক্রের বাকি তিনজন অভিযুক্ত সরাসরি বিদেশি শ্রমিকদের বিষয়াদি ও কোটা সংক্রান্ত নানা অনিয়মের দেখভালের দায়িত্বে নিয়োজিত এজেন্ট হিসেবে কাজ করতেন। জোহর বাহরু সেশনস কোর্টের ম্যাজিস্ট্রেট ধিলিপ নায়ার এমএসিসির রিমান্ড আবেদন মঞ্জুর করার পর পাঁচ অভিযুক্তকে ১ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের রিমান্ডে পাঠান। জোহর রাজ্যের দুর্নীতি দমন কমিশনের পরিচালক হাজরুল শাজরিন এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। মালয়েশিয়ায় দুর্নীতি, মানবপাচার ও ক্ষমতার অপব্যবহার রোধে মামলাটি বর্তমানে অত্যন্ত কঠোরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৯-এর ১৬ নম্বর ধারায় তদন্ত পরিচালিত হচ্ছে।