পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ দাবিতে নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা।
সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ এ প্রস্তাব দেয়। সভা শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি জানান।
তবে মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। সোমবার সভা শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।
আপনার মতামত লিখুন :