একটি ফুটওভার ব্রীজের জন দাবি


বিষেশ পতিনিধি: সামসুল আলম প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

নারায়নগঞ্জ, সোনারগাঁওয়ের এশিয়ান হইওয়ের রাস্তাটি ভুলতা গাউসিয়া থেকে বস্তল মোড় হয়ে মদনপুর , ঢাকা চট্রগ্রাম হাইওয়ে সাথে মিলিত হয়েছে, রাস্তাটি নিঃসন্দেহে একটি ভাল যোগাযোগ ব্যবস্থা ।বস্তল,মোড় মিরের টেক বাজার ,নয়াপুর বাজার হয়ে মদনপুর পর্যন্ত এই রাস্তাটি একটি জনবহুল এলাকা।

স্থানিয় রাজনৈতিক সচেতন ,জনবান্ধব ব্যাক্তি জনাব মোস্তফা মোল্লা বলেন , রাস্তার দুইপাশেই রয়েছে বেশ কয়েকটি, ইসকুল, কলেজ, মাদ্রসা,মিল, ফ্যাক্টরি হাট-বাজার ,বহু পুরাতন লোকালয় ,নয়াপুর একটা রেলই ষ্টেশন ছিল ।

একটি কথা বলতেই , হয় ,দূরদর্শি চিন্তা হলে বস্তল মোড় থেকে মদনপুর পর্যন্ত রাস্তাটি উড়াল পথ তৈরি হত অথবা পাতাল পথ হতে পারত। আমাদের দূর্ভাগ্য, মানুষের প্রয়োজন, সময়ের প্রয়োজন দুইয়ে মিলে দূরদর্শিতার অভাব। উন্নয়ন কাজের আগে একটা ফিলোসফিক্যাল পরিক্ষা-নিরিক্ষা থাকা অবশ্যই প্রয়োজন ,মানুষের জন্য সমাজের জন্য কতটুকু প্রয়োজন, তখন লক্ষ্য উদ্দেশ্য সঠিক থাকে এবং উন্নয়ন কাজের অর্থের ব্যায়টা ও প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থাকে না।
রাস্তাটির দুইপাশে সাধারণ জনগনের প্রচুর যাতায়াত । এই চলতি পথে নয়াপুর বাজারের মধ্যে দিয়ে চলেগেছে রাস্তাটি।
দুইপাশে বহু লোকের যাতায়াত । যদিও বাজারের মধ্যে ছোট্ট গাড়ি একলেন থেকে অপর পাশের লেনে যাবার জন্য ব্যবস্থা রেখেছে । কিন্ত বিপুল পরিমাণ মানুষের পারাপারের জন্য কোন ব্যবস্থা নাই । এই কারনে সার্ভিস লেনের এর দুইপাশেই সব সময় ঝটলা লেগে থাকে যাহা নিত্য দিনের ঘটনা । স্থানীয় জনগনের ভোগান্তি এবং রাস্তায় চলাচল ঝটলা জ্যাম একটা মাথাব্যাথার কারন হয়ে দাড়িয়েছে । ফুট ওভার ব্রিজটি নাহলে , দূর্ঘটনা ঘটবে প্রচুর ।
স্থানীয় জনগনের দাবি মানুষ পাড়াপারের জন্য একটি ফুট ওভার ব্রিজ অত্যন্ত জরুরি এর কোন বিকল্প নাই । তবে ফুট ওভার ব্রিজটি যেন সুন্দর এবং বয়জেষ্ঠ নারী পুরুষ এবং শিশুদের কথা বিবেচনা করে নির্মাণ করা হোক। তবে ফুটওভার ব্রীজটি যেনতেন ,দায়সাড়াভাবে নির্মান করা না হয় এই বিষয়টি খেয়াল করতে হবে কর্তৃপক্ষকেই । নয়াপুর বাজারের এই ফুটওভার ব্রীজটি হবে বহুলোকের পাড়াপারের একমাত্র ব্যবস্থা । এই বিষয়ে কতৃপক্ষের সুন্দর সঠিক সিদ্ধান্ত কামনা করছি। ।নয়াপুর ,সাদিপুর,মিরেরটেক নানাখি ,স্থানিয় বাসিন্দাদের সকলের দাবি।