রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)ভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
তারা বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman–এর সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষভাবে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক মহলে কার্যকর ভূমিকা রাখার জন্য ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে Saudi Arabia, Turkey, Palestine, Algeria, Brunei, Egypt, Indonesia, Kuwait, Malaysia, Maldives, Morocco, Oman, Pakistan, Qatar এবং United Arab Emirates–এর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Humayun Kabir, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :