৮০০ কোটি টাকায় নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’ ভবনটি প্রায় ৮০০ কোটি টাকায় কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। নতুন করপোরেট প্রধান কার্যালয় স্থাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) অনুযায়ী, গত বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৯৫ ডেসিমেল বা প্রায় সাড়ে ৫৭ কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।

ভবনটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমের মালিকানাধীন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণ করছিল। সেখানে ‘সুইসটেল ঢাকা’ নামে একটি পাঁচতারকা হোটেল গড়ে তোলার পরিকল্পনা ছিল।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভবনটি অধিগ্রহণে আয়করসহ মোট ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি টাকা। তবে এই হিসাবে ভ্যাট অন্তর্ভুক্ত নয়।

এদিকে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পাওয়ার পরই ক্রয়-বিক্রয় কার্যক্রম চূড়ান্ত হবে