কন্টিনেন্টাল হাসপাতালে এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা; চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
পবন চৌধুরী আরও জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে স্বাস্থ্যমন্ত্রী দাপ্তরিক কাজ শুরু করবেন।
এনজিওগ্রাম করেছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ
হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
আপনার মতামত লিখুন :