তোফায়েল আহমেদ

হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ, শারীরিক অবস্থার অবনতি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

তোফায়েল আহমেদের একমাত্র কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নী ও জামাতা চিকিৎসক ডা. তৌহিদুজ্জামান তুহিন তার দেখভাল করছেন। পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে প্রথম দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি করোনায় আক্রান্ত হন। পরবর্তী সময়ে একাধিকবার করোনা সংক্রমণে ভুগেছেন। এর পর থেকেই তার স্মৃতিশক্তি প্রায় বিলীন হয়ে গেছে।

সাবেক এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন পূর্বে জানিয়েছিলেন, স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা ঘুমিয়ে থাকেন এবং কাউকে চিনতে পারেন না। তার শরীরের বাঁ হাত ও পা অবশ হয়ে গেছে।