সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে অবস্থান করছিলেন এবং সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। পরদিন ৩০ মার্চ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রীয় ও রাজনৈতিক মহলে শোক প্রকাশের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আপনার মতামত লিখুন :