ট্রাফিক গুলশান ডিভিশনের আয়োজনে প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী পালিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

অতি সম্প্রতি ট্রাফিক গুলশান ডিভিশনের আয়োজনে অনুমোদনহীন হেলমেট ভাঙ্গা কর্মসূচী পালিত হয়েছে।
প্লাস্টিক হেলমেট ব্যবহার বন্ধে সচেতনতা আজ সময়ের দাবি। অনেক মোটরসাইকেল চালক ও আরোহী শুধুমাত্র আইন এড়ানোর জন্য অনুমোদনহীন হালকা প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু এসব হেলমেট দুর্ঘটনার সময় কোনো কার্যকর সুরক্ষা দিতে পারে না। বরং মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। একটি মানসম্মত হেলমেট যেমন জীবন রক্ষা করতে পারে, তেমনি ভুয়া হেলমেট জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়।

ট্রাফিক গুলশান ডিভিশনের আয়োজনে প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচীতে ডিসি মিজানুর রহমান শেলী

এই বাস্তবতা তুলে ধরতে এবং চালক-আরোহীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ট্রাফিক গুলশান ডিভিশনের আয়োজনে
সচেতনতামূলক “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী” আয়োজন করা হয়েছিলো। এতে অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের অনিরাপদ ও অনুমোদনহীন হেলমেট ভেঙে ফেলে নিরাপত্তার প্রতি দায়বদ্ধতার বার্তা দিয়েছেন। এটি শুধু একটি প্রতীকী কর্মসূচী নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রত্যেক চালক ও আরোহীকে মানসম্মত, অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে। নিজের জীবনের মূল্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য জরুরি।গুলশান ডিভিশনের ডিসি (ট্রাফিক) মিজানুর রহমান শেলী এই প্রসঙ্গে বলেন,
আসুন, আমরা সবাই মিলে ভুয়া হেলমেট বর্জন করি এবং নিরাপদ সড়ক গড়তে সচেতন হই।