ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, আতঙ্কে পথচারীরা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

বুধবার সকাল ১০টা ৩ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় চালক দ্রুত গাড়িটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার কারণে কিছু সময়ের জন্য ফার্মগেট এলাকায় যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।