পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ ঈদ উপহার ঘোষণা করেছেন Tarique Rahman।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিনিধি ও প্রশাসকরা উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে এই ঈদ বোনাস বিতরণ করা হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বলা হয়েছে, নগর ব্যবস্থাপনা সচল রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের এই শ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীরা ছুটির মধ্যেও দায়িত্ব পালন করেন। তাই তাদের আর্থিক সহায়তা ও উৎসাহ দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে।
প্রসঙ্গ, এ বছরের ঈদুল ফিতরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :