২৪ ঘণ্টায় নতুন উপসর্গ শনাক্ত ৯৬৬ জন, নিশ্চিত রোগী ১১১; মোট আক্রান্ত ৮৮ হাজার ছাড়াল

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, তিন মাসে প্রাণ গেল ৫৬৮ শিশুর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
<h5>২৪ ঘণ্টায় নতুন উপসর্গ শনাক্ত ৯৬৬ জন, নিশ্চিত রোগী ১১১; মোট আক্রান্ত ৮৮ হাজার ছাড়াল</h5> <h3>হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, তিন মাসে প্রাণ গেল ৫৬৮ শিশুর</h3>

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১১১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির আওতায় শতভাগ শিশু নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।