জাতীয় সংসদ অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে আলোচনা ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, রাষ্ট্রীয় যেকোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ এবং মন্ত্রীরা কোনো অজুহাতে সংসদ এড়িয়ে যেতে পারেন না।
মঙ্গলবার (২৩ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে এ বিষয়ে আলোচনা হয়। স্পিকার মন্ত্রীদের নিয়মিত সংসদে উপস্থিত থেকে সংসদ সদস্যদের বক্তব্য শোনার নির্দেশ দেন।
এ সময় সংসদ সদস্যদের জন্য যোগাযোগ তথ্যসংবলিত ডাইরেক্টরি প্রকাশের বিষয়েও আলোচনা হয়। স্পিকার জানান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শেষে দ্রুত ডাইরেক্টরি প্রকাশ করা হবে।
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষে ছোট ছোট গ্রুপে আলোচনার বিষয়টি তুলে ধরেন। জবাবে স্পিকার সংসদ কক্ষে গ্রুপভিত্তিক আলোচনা ও ফ্লোর ক্রসিং বন্ধের নির্দেশ দিয়ে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :