চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রে’প্তা’র করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রে’প্তা’র করা হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাকে ধরা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনকে ইতিমধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মা’ম’লা ও স’ন্ত্রা’সী কর্মকাণ্ডের অ’ভিযো’গ রয়েছে।