১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি, আজ সন্ধ্যা থেকেই কার্যকর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য নির্ধারিত নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

বিইআরসি জানায়, নতুন দামে মূসক (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য প্রযোজ্য হবে।