দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বৈশ্বিক পরিসরে মানুষকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয়ে বিবেচনা করা মুখ্য নয়। সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
আপনার মতামত লিখুন :