শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :