ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে সাবেক এই মেয়রকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি এসআরবির এই কর্মকর্তা।