ডুমুরিয়াতে হিন্দু বাড়ীতে হেফাজতের হামলা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ২:১৭ অপরাহ্ন

চাঁদপুরের কচুয়া ডুমুরিয়া গ্রামে একটি হিন্দু বাড়িতে সন্ধ্যা রাতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে প্রতিমাশিল্পী ও ব্যবসায়ী রাজীব চন্দ্র সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা একই এলাকার এবং ভুক্তভোগী পরিবারটির পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূর উদ্দিন তারেক, লিয়াকত হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ রাত সাড়ে ৮টার দিকে বাইরে থেকে পাহারাদারকে মারধর করে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় দরজা খুলতেই ১০ থেকে ১২ জনের একটি দল পিস্তল, দা, চাপাতি, লাঠিসোঁটা নিয়ে জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। রাজীব চন্দ্র সাহার স্ত্রীকে সম্পা সাহা’কে মেরে আহত করে।

স্থানীয়রা জানান, নূর উদ্দিন, লিয়াকত হোসেন এবং মাওলানা আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনকে জড়ো করে এবং তাদের বিরুদ্ধে এলাকায় হিন্দু ধর্ম প্রচার ও অবৈধ-অনৈতিক কাজ করার অভিযোগ আনে।

এর আগে তাদের বিরুদ্ধে ইসলাম ধর্মকে কটূক্তি করেছে এবং অবৈধ-অনৈতিক কাজ করছে বলে অভিযোগ আনে। এর জের দরে তাকে মারার উদ্দেশ্যে বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।