দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। একই সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে—২৪৬ জন।
এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, বরিশালে ৪৪, রংপুরে ৪৪, ময়মনসিংহে ৩৭ এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকাতেই মৃত্যু ১০২ জনের
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৭, চট্টগ্রামে ২১, ময়মনসিংহে ২০, বরিশালে ১৬, রাজশাহীতে ১০, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বরেই প্রাণহানি ১১৪
মাসভিত্তিক হিসাবে চলতি বছরের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মোট ৪ জনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরপর মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান।
জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ায় ৩৬ জনে। আগস্টে আরও ৪৩ জনের মৃত্যু হয়। আর চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১১৪ জন।
ফলে সেপ্টেম্বরেই এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আগস্ট ও জুলাইয়ের পুরো মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা ব্যবস্থার ওপরও বাড়ছে চাপ।
আপনার মতামত লিখুন :