ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ভোক্তাদের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)। চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমিয়ে ১,২৭৩ টাকা থেকে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে এবং আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

সাথে ভোক্তাপর্যায় অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

একের আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছিল। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।