মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

আমি যতদিন আছি সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে সারের দাম বাড়ানো হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সারের দাম বাড়ানো হয়নি এবং বাড়বেও না। পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সারের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা শিগগিরই জাতীয় কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে ডিলারশিপ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ালেও উৎপাদিত সারের দাম বাড়বে না বলে আশ্বাস দেন উপদেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন সারের দাম বাড়বে না।