ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী এবং ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে স্থগিতকৃত প্রতীকের বাইরে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতার ভিত্তিতে একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

নতুন প্রতীক ‘শাপলা কলি’ তালিকার ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।