রমনায় থানার সামনে পুলিশের গাড়িতে আগুন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এটি কোনো নাশকতা নয়, বরং গাড়ির কাজ করার সময় ব্যাটারির সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, “গাড়ির কাজ চলাকালে হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হয়নি।”

পুলিশের ধারণা, মিস্ত্রির অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।