দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, নির্বাচনী হলফনামায় এখন থেকে দেশে থাকা সম্পদের মতো বিদেশে থাকা সম্পদের হিসাবও দিতে হবে। তিনি বলেন, বিদেশি সম্পদের তথ্য গোপন করা হলে তা অন্যায় হিসেবেই গণ্য হবে, এবং অনায়াসে অর্জিত নয় এমন সম্পদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে।
রবিবার সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
দুদকের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে ড. মোমেন বলেন, সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অতীতে বাধার মুখে পড়েছে। উদাহরণ হিসেবে তিনি জানান, “২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ৫.২১ একর দেখানো হলেও দুদকের অনুসন্ধানে তা ২৯ একর পাওয়া যায়। কিন্তু তখন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে সম্পদের হিসাব–নিকাশ ও অনুসন্ধানে আরও কঠোর অবস্থানে থাকবে দুদক, বিশেষ করে বিদেশে রাখা সম্পদের ক্ষেত্রে।
আপনার মতামত লিখুন :