প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য জাতিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ শেষে সিইসি বলেন, নির্বাচন যেন পর্যবেক্ষকদের চোখে স্পষ্টভাবে প্রতিফলিত হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কোনো জটিলতা দেখা দিলে তা কমিশনকে জানাতে তিনি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও স্পষ্ট করেন, পর্যবেক্ষণ সংস্থায় কোনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তি থাকতে পারবেন না, এবং নিরপেক্ষতা বজায় রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, “ইসির এজেন্ডা একটাই—জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়া।
আপনার মতামত লিখুন :