দেশের ভোক্তা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য ১,২১৫ টাকা থেকে ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৫৩ টাকা।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই মূল্যসংশোধনের ঘোষণা দেয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন দামের সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের মূল্যও— লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে ৫৭ টাকা ৩২ পয়সা।
এর ঠিক এক মাস আগে, নভেম্বরের ঘোষণায় বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের প্রভাবেই ডিসেম্বরের এই বৃদ্ধি এসেছে বলে কমিশন জানিয়েছে।
নতুন মূল্য কার্যকর হওয়ায় নগর ও মফস্বলে পরিবহন ব্যয় থেকে শুরু করে গৃহস্থালি রান্নার খরচেও বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :