হঠাৎ থেমে গেল মেট্রোরেল, ডিএমটিসিএলের ব্যাখ্যা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

ঢাকার মেট্রোরেল সেবায় দুপুরে হঠাৎ বিরতি সৃষ্টি হয় এক অস্বাভাবিক কারণে—ওভারহেড বিদ্যুৎ লাইনের ওপর কাপড় পড়ে যাওয়ায়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএল জানায়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অংশে ক্যাটেনারি কেবলের ওপর কাপড় আটকে যায়। নিরাপত্তাজনিত কারণে দুপুর ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করতে হয়।

ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম কাপড় সরিয়ে ফেলে ১২টা ৩৭ মিনিটে। এরপর ১২টা ৪২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

স্বল্প এই বিঘ্নে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।