ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির গুলিতে নিহত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত ৮টার পর রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।