ভবনে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি রোধে ভাড়াটিয়াদের ছাদ ও মূল গেটের চাবি শর্তসাপেক্ষে দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার গুলশানে নগর ভবনে ‘ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা’ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি জানান, ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর আলোকে ১৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বাসযোগ্য ঘর নিশ্চিত করা, গ্যাস-বিদ্যুৎ-পানির নিরবচ্ছিন্ন সংযোগ, দুই বছরের আগে ভাড়া না বাড়ানো, নির্দিষ্ট সীমার বেশি অগ্রিম না নেওয়া এবং মাসিক ভাড়ার রশিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া ভাড়াটিয়ার যেকোনো সময় বাসায় প্রবেশাধিকার নিশ্চিত করা, ছাদ ও উন্মুক্ত স্থানে সবুজায়নের সুযোগ রাখা এবং ভাড়া সংক্রান্ত বিরোধ স্থানীয় ওয়ার্ডভিত্তিক সমিতির মাধ্যমে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএনসিসি জানিয়েছে, নির্দেশিকা বাস্তবায়নে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সচেতন করা হবে।
আপনার মতামত লিখুন :