জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী এ আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রার্থী বৈধভাবে মনোনীত থাকার পর ভোটের আগে মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় মারা যান নুরুজ্জামান বাদল। পরিবার ও দলীয় সূত্র জানায়, অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষে ভোট গ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করতে হয়। সে অনুযায়ী শেরপুর-৩ আসনের ভোট আপাতত বন্ধ রেখে নতুন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :