অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং সাময়িকভাবে জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।