প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করায় দেশের যুবাদের এই অর্জনকে জাতীয় গৌরব হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই সাফল্য পুরো জাতিকে গৌরবান্বিত করেছে। আশা করি, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”
ফাইনাল ম্যাচটি শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকে, তবে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এই জয় ২০২৪ সালের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা।
আপনার মতামত লিখুন :