দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা এবং শিল্পখাতের চলমান সংকট মোকাবিলার লক্ষ্যে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া বিভিন্ন শিল্পখাতের শীর্ষ উদ্যোক্তারা বৈঠকে অংশগ্রহণ করেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল শিল্পখাতের সমস্যাগুলো চিহ্নিত করা, বিনিয়োগ বাড়ানোর উপায় নির্ধারণ এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের পথ তৈরি করা। বৈঠক শেষে কোন বিস্তারিত সিদ্ধান্ত বা চূড়ান্ত ঘোষণা না দিলেও উপস্থিত ব্যবসায়ীরা নতুন সংলাপকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।
আপনার মতামত লিখুন :