তুরাগের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, আব্দুর রহমান হাই স্কুলের পাশের ওই বস্তিতে আগুন ছড়িয়ে পড়লে দ্রুত পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত হতাহতের খবরও জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত করে ঘটনার কারণ নির্ধারণ করা হবে।