শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র জামিন পেয়েছেন। একই মামলায় আত্মসমর্পণ করা আরও তিন আসামিকেও জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। একই মামলার অন্য তিন আসামিও আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় ঢাকার প্রথম শ্রম আদালত এর আগে সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
মঙ্গলবার রাত থেকে তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। দীর্ঘ সময় অপেক্ষার পর বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :