আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৯ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
মেসি জানান, বিশ্বকাপের ফাইনালের পর থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি গভীরভাবে ভাবছিলেন। শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর ভাষায়, সিদ্ধান্তটি হৃদয়ের জন্য অত্যন্ত কষ্টের হলেও তিনি মনে করছেন, এটাই সঠিক সময়।
আর্জেন্টিনার হয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ারে মেসি ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতেছেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও দলকে নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তাঁর রয়েছে ২০৭ ম্যাচে ১২৫ গোলের রেকর্ড।
বিদায়ী বার্তায় মেসি বলেন, আর্জেন্টিনার জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন। এখন নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ করে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান মেসি। পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদেরও ধন্যবাদ দেন তিনি। জাতীয় দলের হয়ে মাঠে না থাকলেও ভবিষ্যতে একজন সমর্থক হিসেবে আর্জেন্টিনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এই কিংবদন্তি।
বিদায়ী বার্তার শেষ দিকে মেসি লেখেন—আর্জেন্টিনার হয়ে খেলতে পারা তাঁর জন্য গর্বের। দেশটির সমর্থকদের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা।’
আপনার মতামত লিখুন :