:: কুমিল্লা প্রতিনিধি ::
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কানাডা প্রবাসী জিয়াউল হক ভূইয়া নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা ও সোনার অলংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানান ভুক্তভোগীরা। হামলায় আহত অবস্থায় জোহরা বেগম নামের এক মহিলাকে দেবিদ্বার স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে।
গত (৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার মুরাদনগর থানাধীন কেয়টগ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জোহরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কারণে আমার ছেলের সাথে দ্বন্দ্ব চলে আসছে। ওদের নির্যাতনের কারণে আমার ছেলে বিদেশে যেতে বাধ্য হয়েছে এখন আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে। বিগত জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ স্বতন্ত্র প্রার্থীর সর্মথন করার জের এই হামলা চালানু হয় বলে জানা যায়।
তিনি আরও বলেন, ০৮/১০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। এ সময় ঘরের দরজা, জানালা, আলমারি ভাঙচুর, সোনার অলংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। তারা আমাকে নিঃস্ব করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা নাঈম মিয়া বলেন, এ হামলা যারা করেছে তারা সবাই মাদক কারবাড়ীর সঙ্গে জড়িত। আমরা গ্রামবাসী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মুরাদনগর থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা একটি জিডি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :